× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

রংপুরে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল হচ্ছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : অবশেষে পূর্ণাঙ্গ শিশু হাসপাতালে রুপান্তরিত হতে হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংক্রামক ব্যাধি ওয়ার্ডটি।

মূল হাসপাতাল থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত ছিল এই ওয়ার্ডটি। এতদিন অযত্ম আর অবহেলায় দুর্ভোগ থাকলেও শিগগির সেই অবস্থার পরিবর্তণ হতে যাচ্ছে। আধুনিক হচ্ছে একশ’ শয্যার পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল। এ জন্য ব্যয় নির্ধারন করা হয়েছে প্রায় ২৮ কোটি ১২ লাখ টাকা। রংপুর প্রকৌশল অধিদপ্তর এমন তথ্য নিশ্চিত করেছে।
রংপুর প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর শিশু হাসপাতাল নির্মাণ করতে গত ২৬ নভেম্বর ঢাকা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি দরপত্র আহবান করেছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৮ কোটি ১২ লাখ টাকা। রংপুর সদর হাসপাতালের ৩ একর জমির উপর নির্মিত হবে এ হাসপাতাল ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রংপুর নগর ভবনের উল্টো দিকে ১৭ একর জায়গায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংক্রামক ব্যাধি ওয়ার্ডটি অবস্থিত । এর আগে রংপুর সদর হাসপাতালটি নাম মাত্র একটি হাসপাতাল হিসেবে চলে আসছে। তারও আগে অর্থাৎ বৃটিশ আমলে ১৮৪০ সালে এটি ছিল একটি ডিসপেনসারি। ১৯৩০ সালে সেটি রংপুর সদর হাসপাতাল হিসেবে রুপান্তরিত করা হয়।

সূত্র বলছে, ১৯৭০ সালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসাপাতাল প্রতিষ্ঠার পর প্রথম এর কার্যক্রম শুরু হয় রংপুর সদর হাসপাতালে। নতুন অবকাঠামো তৈরি হলে ১৯৭৬ সালে সেখান থেকে রমেক হাসাপাতালটি নগরীর ধাপ এলাকায় স্থানান্তর করা হয়। আর সেখানেই রমেক হাসপাতালের সংক্রামক ব্যাধি ওয়ার্ডটি তৈরি করা হয়।

২০০৭ সালে রংপুর সদর হাসপাতালটি পূনরায় চালু করতে আন্দোলন করা হয়। সে সময় আন্দোলনের চাপে ফখরুদ্দিন সরকার সেটি পুনরায় চালু করার আশ্বাস দিলেও সেটি বাস্তবায়ন হয়নি।

রংপুর সদর হাসপাতালটি পুনঃচালুকরণ বাস্তবায়ন কমিটির আহবায়ক ডা. মফিজুল ইসলাম মান্টু বলেন, এই হাসপাতালটি পুনরায় বাস্তবায়নের জন্য আমরা বহুদিন থেকে আন্দোলন করে আসছিলাম। অবশেষে তা বাস্তবায়িত হচ্ছে।

এজন্য আমরা রংপুরবাসীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। রংপুর জেলা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ চৌধুরী জানান, এক’শ শয্যার পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল হবে এ ওয়ার্ডটি। এ জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। খুব শিগগির এটির অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে বলেও তিনি বলেন।


এ ক্যটাগরির আরো খবর..