যুক্তরাষ্ট্রে বর্ণবাদী আচরণে কৃষ্ণাঙ্গ চিকিৎসকের মৃত্যু

যুক্তরাষ্ট্রে বর্ণবাদী আচরণে কৃষ্ণাঙ্গ চিকিৎসকের মৃত্যু

যুক্তরাষ্ট্রে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে দেশটির একটি হাসপাতালের বিরুদ্ধে করোনায় আক্রান্ত এক কৃষ্ণাঙ্গ চিকিৎসকের সঙ্গে । যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে সুসান মুর নামে ৫২ বছর বয়সী নারী কৃষ্ণাঙ্গ চিকিৎসক অবহেলায় মারা গেছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সময় রোববার ২০ ডিসেম্বর মারা গেছেন তিনি।মৃত্যুর আগে করোনায় আক্রান্ত ওই নারী চিকিৎসক রাজ্যের ‘ইউনিভার্সিটি হাসপাতাল নর্থ’-এর চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার ব্যাপক অভিযোগ করে যান। ডা. মুরে করোনায় আক্রান্ত হয়ে গত ৪ ডিসেম্বর হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন।

মৃত্যুর আগে তার করা ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাধারণ মানুষের মাঝে এ নিয়ে ব্যাপক প্রতিক্রয়া দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, চিকিৎসার জন্য সুসান মুরে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন।

মৃত্যুর আগে তার তীব্র শ্বাসকষ্টের সময় যন্ত্রণায় শ্বেতাঙ্গ চিকিৎসকের কাছে অনুরোধ করলেও কোন ব্যবস্থা নেননি বলেও ভিডিও-তে অভিযোগ করেন ওই কৃষ্ণাঙ্গ নারী চিকিৎসক।

তবে, মৃত্যুর আগে চিকিৎসা না পাওয়ার অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকদের অবহেলায় কৃষ্ণাঙ্গ চিকিৎসকের মৃত্যুতে দেশটিতে স্বাস্থ্যখাতেও যে বর্ণবৈষম্য আছে তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মীদের মাঝেও ব্যাপক ক্ষোভ সৃষ্টি হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।