নয়ন লাল দেবঃ মৌলভীবাজার শহরস্থ শ্রীশ্রী মদনমোহন জিউড় আখড়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদীনি শক্তি প্রেমময়ী বৃন্দাবনেশ্বরী শ্রীমতি রাধারানীর আর্বিভাব তিথি শুভ রাধাষ্টমী পালিত হয়েছে।
গত ৬সেপ্টেম্বর হতে ৭সেপ্টেম্বর পর্যন্ত দুইদিনব্যাপি আয়োজিত উক্ত অনুষ্টানমালায় কীর্তন, আরতি, ভোগরাগ ও ভাগবতীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ভাগবত পাঠ করেন শ্রী গোবিন্দলাল গোস্বামী ও ৭ সেপ্টেম্বর
সন্ধ্যায় ভাগবতীয় আলোচনা করেন ত্রয়োদশ নিত্যানন্দ বংশাবতংশ শ্রীগুরুরাজ কিশোর গোস্বামী (কলকাতা)।
তিনি বিভিন্ন শাস্ত্র থেকে শ্রীশ্রীরাধা-কৃষ্ণের অপ্রাকৃত মাধুর্যপূর্ণ লীলারসে সিক্ত করেন উপস্থিত ভক্তদের। উক্ত অনুষ্ঠান মালার প্রতিটি পর্বে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।




