× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

মোদির হস্তক্ষেপ কামনার খবর সত্য নয়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ  সংখ্যালঘুদের নিরাপত্তায় নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করে তাঁর বরাত দিয়ে যে সংবাদ বেরিয়েছে, তা সত্য নয়। বললেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে রানা দাশগুপ্ত এ দাবি করেন। এটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলেও দাবি করেন রানা দাশগুপ্ত।

এ সময় ঐক্য পরিষদের নেতারা বলেন, যারা চায় না বাংলাদেশে সংখ্যালঘুদের সমমর্যাদা প্রতিষ্ঠিত হোক, তারাই এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্বের সংকট থেকে উত্তরণ এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাত দফা দাবিতে গত বছরের ৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের পর থেকে আওয়ামী ওলামা লীগ বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ করার দাবি তুলে আসছে।

সম্প্রতি ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করেছেন রানা দাশগুপ্ত।


এ ক্যটাগরির আরো খবর..