মেহের আমজাদ, মেহেরপুর (২৪-০৭-১৭): মেহেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারী কোষাগার থেকে পাওয়ার দাবীতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে পৌর সচিব তৌফিকুল আলমের নেতৃত্বে মেহেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভা প্রাঙ্গণে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আল মামুন, শাহিনুর রহমান প্রমুখ ।
এসময় সেখানে নির্বাহী প্রকৌশলী হারুন আর রশিদ, আবুল কালাম আজাদ, সহকারি কর আদায়কারি সফিউদ্দিন,প্রশিক্ষক সানোয়ার হোসেন দিপুসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা অর্ধ দিবস কর্মবিরতিতে অংশ নেন।



