বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ প্রার্থী অ্যাড. মিয়াজান আলীকে গণসংবর্ধনা

মেহের আমজাদ, মেহেরপুর (২৭-১১-১৬)ঃ  মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনিত প্রার্থী অ্যাড. মিয়াজান আলী ঢাকা থেকে মেহেরপুরে এসে পৌঁছালে তাকে গণসংবর্ধনা প্রধান করা হয়েছে।

রবিবার বিকালে মেহেরপুর জেলা পরিষদের সামনে পুস্পবর্ষন এবং ফুলের তোড়া দিয়ে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় অ্যাড. মিয়াজান আলী তার বক্তব্যে বলেন, মেহেরপুরের উন্নয়নের জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাড.শফিকুল আলম, সাবেক পৌর মেয়র আহাম্মেদ আলী, মেহেরপুর পৌর আ.লীগের সাবেক সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, আ.লীগ নেতা মোখলেছুর রহমান, সালে উদ্দিন আহামেদ টনিক বিশ্বাস, যুবলীগ নেতা সাজেদুর রহমান সাজু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ।

এসময় জেলা আ.লীগের সাংগঠানিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে আ.লীগের দলীয় মনোনয়ন নিয়ে অ্যাড. মিয়াজান আলী ঢাকা থেকে মেহেরপুরে প্রবেশ দ্বার খলিশাকুন্ডি এসে পৌছালে মেহেরপুর জেলা আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে তাঁকে মেহেরপুরে নেওয়া হয়।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।