মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম রসুল এর ৬১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় শহরের মল্লিক পাড়ায় তার নিজ বাস ভবনে জন্ম বার্ষিকী পালন করে মেহেরপুর কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এসময় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাব্বারুল ইসলাম,সাদিকুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক ইয়াকুব আলী, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল,সাংগঠনিক সম্পাদক শোভন সরকার, গ্রন্থ ও প্রকাশন সম্পাদক শান্ত, পরিবেশ বিষয়ক সম্পাদক মাবুদ, ভুবন, রবিন, আরিফ, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহাফুজুর রহমান পলেন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইবনে মামুনসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



