মেহের আমজাদ,মেহেরপুর (২৪-০৮-১৯): মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও দায়িত্বভার গ্রহনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
শনিবার বিকালে শপথ বাক্য পাঠ করান জেলা ট্রাক, ট্র্যাংক-লরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০১৯এর প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. ইব্রাহীম শাহীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রাহিনুজ্জামান পলেন।
শপথ গ্রহনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. রাশিদুল হক জুয়েল,সহকারী কমিশনার আমিনুল ইসলাম খোকন,জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাড.আব্দুল্লাহ আল মামুন,নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জয়নুল আবেদিন, জিয়াউর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নিজামুল ইসলাম রকেট, সাধারণ সম্পাদক আবু হোসেন খান বাবু প্রমূখ।
যারা শপথ গ্রহণ করছেন তারা হলেন সভাপতি কদর আলী, কার্যকরী সভাপতি হাফিজুর রহমান,সহ সভাপতি কামাল হোসেন রিংকু,সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী ও মাসুদুজ্জামান মাসুদ, সাংগঠনিক সম্পাদক মিয়াজান আলী, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম জুয়েল, লাইন সম্পাদক আল-আমিন,প্রচার সম্পাদক শহিদুল ইসলাম,কার্যকরী সদস্য কাজিমুল ইসলাম ও কাবেল আলী। গত ১৭ই আগস্ট জেলা ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে এসকল সদস্যরা নির্বাচিত হন।


