মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরে শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর বিসিক (বিসিক শিল্প নগরী) এর কার্যালয়ে ৩দিন ব্যাপি শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করেন মেহেরপুুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
মেহেরপুর বিসিক’র (শিসকে) উপ-ব্যবস্থাপক মোঃ অতিয়ার রহমানের সভাপতিত্বে এবং বিসিক’র শিল্প নগরী কর্মকর্তা মোঃ সামসুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফিরোজ আহমেদ,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম শফিউল আযম,মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শহিদুল ইসলাম, মেহেরপুর কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম প্রমুখ।




