মেহেরপুরে শীতার্ত মানুষের মাঝে একসা’র কম্বল বিতরণ

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মেহেরপুরের ‘একসা’ নামের একটি সামাজিক সংগঠন। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে একসা’র বড়বাজারস্থ কার্যালয়ে ওই কম্বল বিতরণ করা হয়।

এসময় একসা’র সভাপতি আজহারুল হক, সাধারণ সম্পাদক সামসুল আরেফিন, একসা’র সাবেক সভাপতি আরিফুল এনাম বকুল, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, নির্বাহী সদস্য আতিকুর রহমান টিটুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন এলাকার প্রায় দুইশত দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের  মাঝে কম্বল বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।