মেহের আমজাদ,মেহেরপুর (২৩-০৯-১৮): মেহেরপুর পৌরসভার আয়োজনে মেহেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মাদক নিয়ন্ত্রনে মত বিনিময় সভা করা হয়েছে। শনিবার রাত সাড় ৮ টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান।
পৌরসভার সচিব তৌফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটু, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ মুন্সি ওমর ফারুক প্রিন্স, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, জাফর ইকবাল, সাংবাদিক ওয়াজেদুল হক, ফজলুল হক মন্টু, গোলাম মোস্তফা, রাশেদুজ্জামান রাশেদ, মনিরুল ইসলাম মনি, আবু আক্তার করণ, জুলফিকার আলী কানন, জি.এফ মামুন লাকি প্রমুখ।





