মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরে সদর উপজেলার শ্যামপুর গ্রামে নুর টেডার্সের তৈলবাহী ট্রাকে হামলায় চালক ও হেলপার আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে এঘটনা ঘটে। আহতরা হলেন, মেহেরপুর শহরের ট্রাক চালক নশকর আলী (৪৫) ও হেলপার মিঠু (২০)। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত চালক নশকর আলী জানান, এদিন বিকালে শ্যামপুর গ্রামে তৈল দিতে যাওয়ার সময় শ্যামপুর গ্রামের হাটের কাছে তৈলবাহী ট্রাকে ওদুত নামের এক ব্যাক্তির ডিস লাইনের তার ছিঁড়ে যায়। এসময় ওদুত আলী বাড়ি থেকে লাঠি হাতে করে বের হয়ে এসে গাড়িতে হামলা চালালে তার লাঠির আঘাতে হেলপার মিঠুর মাথা ফেটে যায় ও চালক নশকর কে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয় গ্রামবাসীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান, নুর টেডার্সের মালিক অঙ্কুর।



