বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

মেহেরপুরে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর (০২-০৮-১৮) : মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, বর্তমান সভাপতি আলামিন হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা লাভলী ইয়াসমিন, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন প্রমুখ।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।