মেহের আমজাদ,মেহেরপুর (০৫-১০-১৮): মেহেরপুরে তিন দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার ২য় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্যোগ ও টেকসই উন্নয়নের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কের মুক্ত মঞ্চে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসানের সভাপতিত্বে মূল প্রতিপাদ্যে বিষয় নিয়ে আলোচনা করেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. এস এম আতিয়ার রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ ফরিদ আহমেদ প্রমুখ। পরে সেখানে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।


