মেহেরপুরের বে-সরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে অবসর ভাতার চেক প্রদান

মেহের আমজাদ,মেহেরপুর (০৫-০৭-১৮):  মেহেরপুর সদর উপজেলা বে-সরকারি শিক্ষক কর্মচারী কল্যান সমিতিরি উদ্যোগে কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৩ শিক্ষক-কর্মচারীকে অবসর ভাতার চেক প্রদান করা হয়েছে।

বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত অবসর ভাতার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী।

সভাপতিত্ব করেন বে-সরকারি শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি ও উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার আনোয়ারুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান,আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ উদ্দীন, হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক ডাবলু, ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষিকা লাবনী আখতার, মদনাডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ ।

অবসর ভাতার চেক প্রদানআমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হাফিজুর রহমানআর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামানআশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবউজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলীউপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নুল আবদীনকবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষিকা লাবনী আখতারকামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির সাধারণ সম্পাদক ইসরাইল হোসেনকুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক ডাবলুগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেমঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানবে-সরকারি শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতিমদনাডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামমেহেরপুর অবসর ভাতার চেক প্রদানহাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।