মেহেরপুরের প্রবীন আইনজীবী জাহাঙ্গীর হোসেন আর নেই

মেহের আমজাদ,মেহেরপুর (২৩-১১-১৮) :  মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীন আইনজীবী জাহাঙ্গীর হোসেন ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহে —-রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শুক্রবার সকাল ৮ টা ৫০ মিনিটে মেহেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড পাড়ার নিজ বাসভবনে তিনি মৃত্যু বরন করেন। মরহুম জাহাঙ্গীর হোসেন স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে চুয়াডাঙ্গার দায়রা জজ রবিউল ইসলাম,মেহেরপুর জেলা জজ কোর্টের পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সফিকুল আলম গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে বাদ আছর গতকাল বিকাল সাড়ে ৪ টায় শহরের হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে পৌর কবর স্থানে দাফন করা হয়।

জানাযা অনুষ্ঠানে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল ,মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সফিকুল আলম,জেলা ফুটবল এ্যাসোসিয়শনের সভাপতি এ. কে.এম আতাউল হাকিম লাল মিয়া, মরহুমের বড় ছেলে এ্যাড.আবু সালেহ মোঃ নাসিম বক্তব্য রাখেন।

এছাড়াও জানাযা অনুষ্ঠানে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন,সদর উপজেলা চেয়ারম্যান মারুফ আহম্মেদ বিজন, সাবেক পৌর মেয়র মুতাছিম বিল্লাহ মতু,গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ গ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।