মুজিবনগরের মহাজনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

মুজিবনগর প্রতিনিধি (০৭-০৯-১৭) :  মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগের কেন্দ্রীয় সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়াম্যান আমাম হোসেন মিলু ও জেলা আওয়ামী যুব মহিলালীগের সাধারণ সম্পাদিকা সামিউন বশিরা পলি।

আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একে কুতুব, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লাবলু হোসেন হেলাল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।