ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা, ধামইরহাট প্রেস ক্লাবের সিনিয়র উপদেষ্টা, দৈনিক করতোয়া ও নয়াদিগন্ত পত্রিকার ধামইরহাট উপজেলা প্রতিনিধি প্রবীন সাংবাদিক মোজাম্মেল হকের স্ত্রী খালেদা আনছারী (৬৯) দাফন সম্পন্ন হয়েছে।
২০ ফেব্রুয়ারী বাদ আছর সরকারী এম এম কলেজ মাঠে মৃতের জানাযার নামাজ শেষে আমাইতাড়া মোড়ের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযায় ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর মেয়র আমিনুর রহমান, থানা আওয়ামীলীগের সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, আ’লীগ নেতা ওবায়দুল হক সরকার, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদুসহ হাজারও মুসল্লি উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারী রাত ১০ টায় হৃদরোগে আক্রান্ত হন। এ সময় ধামইরহাট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃতুকালে তিনি স্বামী ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। খালেদা আনছারী ২০১০ সালে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা থেকে অবসর নেন, তিনি পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক ও উপজেলা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী পদে দায়িত্ব পালন করেছেন।



