× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

মীর কাসেম আলীর গায়েবানা জানাজা ও প্রতিবাদ সমাবেশ নিউইয়র্কে

admin
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর গায়েবানা জানাজা নামাজ ও প্রতিবাদ সভা নিউইয়র্কের চার্চ-ম্যাকডোনাল্ড এভিনিউতে অনুষ্ঠিত হলো।

গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এ গায়েবানা জানাজা নামাজ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশী-আমেরিকান ছাড়াও অন্যান্য মুসলিম কমিউনিটির শতশত পুরুষ-মহিলা অংশগ্রহন করেন। এতে নামাজের ইমামতি করেন ইসলামিক স্কলার, মজলিসে শুরা অফ নিউইর্য়ক সভাপতি শায়খ আব্দুল হাফিদ।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কোনো অপরাধ নয়, জাতিকে নেতৃত্বশূন্য করতেই আদর্শিক কারণেই বাংলাদেশের বিশিষ্ট শিল্প উদ্দ্যেক্তা মীর কাসেম আলীকে শহীদ করা হয়েছে। বক্তারা মীর কাসেম আলীকে শহীদ উপাধি দিয়ে বলেন, শহীদ মীর কাসেম আলী তার অবদানের জন্য দেশ ও প্রবাসে জনগণের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তারা আরো বলেন, আজকে শহীদ মীর কাসেম আলীর গায়েবানা নামাজে জানাযায় শতশত লোক শরীক হওয়া-প্রমাণ করে যে, তিনি একজন নির্দোষ মানুষ ছিলেন।

বাংলাদেশী আমেরিকার প্রগ্রেসিভ ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামিক স্কলার আব্দুল হাফিদ, ইয়েমেনী-আমেরিকান কমিউনিটি নেতা মোহাম্মদ নাজি, ম্যাস নিউইয়র্ক প্রতিনিধি মোহাম্মদ, মীর কাসেম আলীর ছোট ভাই মীর মাসুম আলী, মানবাধিকার নেতা মাহতাবউদ্দিন আহমেদ, আব্দুল আজিজ ভূইঁয়া, শিক্ষাবিদ আবুসামীহাহ সিরাজুল ইসলাম, কমিউনিটি নেতা আব্দুল্লাহ আল আরিফ প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..