মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের হত্যর প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন ও দোয়া

ঝালকাঠি প্রতিনিধি: মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের হত্যর প্রতিবাদে ঝালকাঠিতে আদর্শ সমাজ বাস্তাবায়ন পরিষদের আয়োজনে মানববন্ধন ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহন করে।

বুধবার বিকেলে শহরের ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে দোয়া মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি এসএন কামিল মাদ্রসার সাবেক অধ্যক্ষ মাওলানা হযরত খলিলুর রহমান নেছারাাদী।

মোনাজাত শেষে প্রতিবাদ মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে কয়েক হাজার মানুষের অংশগ্রহনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি জেলা আদর্শবাস্থবায়ন পরিষদের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ মাওলানা হযরত খলিলুর রহমান নেছারাাদী, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।