মির্জাপুরে বাস-ট্রাক সংর্ঘষে নিহত ৫

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ইছাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে মা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেত‍ু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুর্নি এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরো তিনজন মারা যান।

পুলিশ আরো জানায়, নিহতদের মধ্যে রয়েছেন রহিমা বেগম (৩২), তাঁর ছেলে বায়েজিদ (৭), সালমা বেগম (২৪)। তাঁদের বাড়ি কুড়িগ্রামে। অন্যদের পরিচয় জানা যায়নি। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন আরো ১৫ জন।

এদিকে, সকাল ৯টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভুয়াপুর উপজেলার আনাইলা বাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থালেই নিহত হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।