মার্গারেট থ্যাচার আমার মা যার দৃঢ়তার নেই তুলনা

মার্গারেট থ্যাচার আমার মা
যার দৃঢ়তার নেই তুলনা।
আমি আত্মস্বীকৃত সন্তান তার
হ্যাঁ, ঐ লৌহমানবী মা আমার।
আমি করিনা বিশ্বাস সমন্বয়
সমন্বয় সেতো স্বত্ত্বার চির ক্ষয়।
আর স্বত্ত্বার ক্ষয়ে মৃত্যু আত্মার
তাতে মানুষ জড় মাংসপিন্ড হয়।
বলছি সেসব আত্মপ্রতারকের কথা
ভুলকে বলতে পারে না ভুল যথা-তথা।
তবে অটল আমি মোর নীতিতে
যা বিশ্বাস করি,তা ধারণ করি চিত্তে।
আমার সামনে লাশেরা হেঁটে বেড়ায়
তাদের থেকে দূরে রুমাল চেপে যাই।
তুমি কি পাও না ঐ উৎকট গন্ধ ?
তুমি কি বোঝনা,কি ভাল কি মন্দ?
ও, লাশ কিভাবে লাশের গন্ধ পাবে!
ঘুমন্ত কি করে ঘুমন্তকে জাগাবে?
ঝাঁকে ঝাঁকে লাশ যাচ্ছে তাদের দলে
জীবিত সকলে আমার সাথে চলে
যেদিন এরাও লাশ হবে চিরতরে
দৃঢ়চেতাকে খুঁজতে হবে জাদুঘরে।

 

সমণ্বয়-বিরোধী
(প্রসেনজিৎ ঠাকুর
সহকারি শিক্ষক,
৩৩নং দশপাখিয়া সপ্রাবি,
বাঘারপাড়া, যশোর।)

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।