ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: ধামইরহাটে অসহায় বিধবার জমিতে ধান রোপন করে দিলো মানবসেবা সংগঠনের সভাপতি ও সদস্যরা।
ধামইরহাট উপজেলার পূর্ব শালুককুড়ি গ্রামের কফিল উদ্দিনের মেয়ে মোসাঃ জাহানারা বেগম (৩৫), বিয়ের কিছু দিন পর স্বামীর সংসারে বেশি দিন ঠাই মিলেনি তার। প্রায় ২০ বছর হলো স্বামীর সোহাগ থেকে স্থায়ী বঞ্চিত, জীবনযুদ্ধে নিজেকে হার না মানাতে একমাত্র ছেলেকে সাথে নিয়ে সংসারের হাল ধরেন জাহানারা বেগম। বয়সের ভারে জাহানারা বেগমের বাবা কফিল উদ্দিনও এখন অচল প্রায়। ১৩ শতাংশ জমিতে ইরি-রোরো চাষে তার চলে দিনাতিপাত। অর্থের অভাবে জমিতে ধান কিভাবে রোপন করবেন, কলেজ পড়ুয়া ছেলের লেখাপড়া সংসারের খরচ টানতে হিমশিম অবস্থা।
এমন অবস্থার খবর পেয়ে ০৩ ফেব্রুয়ারী জাহানারা বেগমের পাশে দাড়ান স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা। সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ, সদস্য মেহেদী হাসান ও মাসুদ রানা তাৎক্ষনিক বিধবা জাহানারা ১৩ শতাংশ জমিতে হালচাষ ও নিজ হাতে বীজ উত্তোলন করে ধান রোপন করে দিয়েছেন। অসহায় জাহানারা বেগম বলেন, মানবসেবা সংগঠনের সভাপতি ও সদস্যরা আমার জমির ধান স্ব-উদ্যোগে রোপন করে দিয়েছে, মহান আল্লাহ তাদেরকেই পাঠিয়েছে বলে আমি মনে করি। সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ বলেন, আমরা মানুষের সেবা করার লক্ষ্যে এই সংগঠন তৈরী করেছি, ভবিষ্যতেই অসহায়দের পাশে আমরা ছিলাম আছি ও থাকবো




