মাদাগাস্কায় নৌকাডুবে ২২ অভিবাসীর মৃত্যু

মাদাগাস্কায় নৌকাডুবে ২২ অভিবাসীর মৃত্যু

মাদাগাস্কার উপকূলে চলতি সপ্তাহের শেষ দিকে নৌকা ডুবে ২২ অভিবাসীর মৃত্যু হয়েছে। এ দ্বীপ দেশের বন্দর কর্তৃপক্ষ সোমবার এ কথা জানিয়েছে।

মাদাগাস্কার সামুদ্রিক কর্তৃপক্ষ এপিএমএফ’র এক বিবৃতিতে বলা হয়, ‘৪৭ জন লোক গোপনে একটি নৌকায় চড়ে মায়োটের দিকে যাওয়ার সময় নৌকাটি ডুবে গেলে এসব মানুষ প্রাণ হারায়।

এ ঘটনায় ২৩ জনের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে এবং ২২ জনের মরদেহ পাওয়া গেছে।’

বিবৃতিতে আরো বলা হয়, শনিবার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো দু’জন নিখোঁজ রয়েছে এবং তাদেরকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।