মাগুরায় সড়ক আইনের সংস্কার দাবীতে মাইক্রো মালিকদের মানববন্ধন

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় সড়ক পরিবহণ আইন এর ৭৯ ধারাবাতিল করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা কার-মাইক্রোবাস মালিক শ্রমিক কল্যাণ সমিতি।

আজ বুধবার সকালে শহরের ভায়নার মোড় মাইক্রোবাস স্টান্ডের সামনে এ মানববন্ধনে অন্তত ২শজন মাইক্রোবাস মালিক ও শ্রমিক উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা মাইক্রোবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন লিটন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বকুল, সহ-সভাপতি সবুজ সাহাসহ অন্যরা।

বক্তারা বলেন- সড়ক পরিবহণ আইনের ৭৯ ধারা বাস্তবায়ন করলে অধিকাংশ মাইক্রোবাস মালিকই ব্যবসা করতে পারবেন না। এর ফলে গণ-পরিবহণে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে কয়েক লাখ মালিক ও শ্রমিক বেকার হয়ে পড়বে। তারা দ্রুত এ আইন সংস্কার করে গণমুখি আইন প্রণয়নের দাবী জানান। প্রয়োজনে রুট পারমিট প্রদানের মাধ্যমে আইন মেনে ব্যবসা করার সুযোগ প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।