মাগুরা প্রতিনিধি : মাগুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহন করে।
কর্মসূচীর মধ্যে ছিল প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের শুভ সূচনা, ভোর ৬ টা ৩০ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ।
এ উপলক্ষে সকাল ৮ টায় মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে পুলিশ ,আনসার,ভিডিপি,স্কাউট,গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশনী অনুষ্ঠিত হয় । এ সময় মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান ও পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম বিনিময় করেন ।




