মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রতারকের ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার সকালে পর্যটনের নামে বিভিন্ন অফিসে গিয়ে জেলা প্রশাসকসহ সরকারী কর্মকর্তাদের কাছ থেকে প্রত্যয়ন ও আর্থিক সহযোগিতা নেয়ার অভিযোগে তাকে এ জেল দেয়া হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খরশেদ আলম চৌধুরী জানান, সকালে মিজানুর রহমান নামে ওই ব্যক্তি মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমানের কাছে আসেন। এ সময় দেশ ভ্রমনের কথা বলে সে জেলা প্রশাসকের কাছে প্রত্যয়ন ও আর্থিক সহযোগিতা চায়। তার কাছে থাকা কাগজপত্র ও কথা বর্তায় প্রতারণার বিষয়টি স্পষ্ট হলে মিজানুর রহমানকে ৭ দিনের জেলা দেয়া হয়।



