মাগুরায় ঐতিহ্যবাহি গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে

মাগুরা সংবাদদাতা ॥ মাগুরার শালিখা উপজেলার চুকিনগর গ্রামে ফটকি নদীতে শত বছরের ঐতিহ্যবাহি গঙ্গাস্নান আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে।
ধর্মীয় ভাব গাম্ভীর্যেও মধ্য দিয়ে ১ দিনব্যপী এ গঙ্গাস্নানে সনাতন ধর্মের হাজার হাজার নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে ধর্মীয় ভাবগাম্ভীর পরিবেশে ফটকী নদীর তীরে সুবিশাল বটমুলে এ গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী গঙ্গাদেবীর পূজা ও বারাঙ্গার খাল  এবং ফটকী নদীর সঙ্গমস্থলে বার্ষিক গঙ্গাস্নান  উপলক্ষে হাজার হাজার ভক্তবৃন্দের মহামিলন ঘটে । গঙ্গাস্নান উৎসব ঘিরে বিভিন্ন সুসজ্জিত বিপনী বিতান এবং মেলা বসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।