জাহিদুল ইসলাম সেতু, মাগুরা প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ রবিবার মাগুরার মহম্মদপুরের কাশিপুর, নাগরিপাড়া, বিনোদপুর ও নহাটা গোরস্থানে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে উপজেলা অাওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এসকে নুরুজ্জামান, সাধারণ সম্পাদক অ্যাডঃ অাব্দুল মান্নান, উপজেলা মুক্তিয়োদ্ধা ডেপুটি কমান্ডার অাব্দুল হাই মিয়া সহ অন্যান্য মুক্তিয়োদ্ধারা কবর জিয়ারতে অংশগ্রহন করেন ।




