জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

জাতীয় মহিলা সংস্থায় চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলাদেশে গণপরিষদ সদস্য, প্রাক্তন সংসদ সদস্য, এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সহধর্মিনী অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় মন্ত্রী আরো জানান, “অধ্যাপক মমতাজ বেগম ছিলেন দেশের একজন সূর্য সন্তান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব কাছ থেকে রাজনীতি করেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান অবিস্মরণীয়। এ দেশের রাজনীতি, স্বাধিকার আন্দোলন ও সমাজ সেবামূলক কর্মকান্ড তাঁকে ইতিহাসে অমর করে রাখবে। তাঁর শূন্যস্থান পূরণ হবার নয়।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।