দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে -স্থানীয় সরকার মন্ত্রী

করোনা ভাইরাস সংক্রমণ রোধে ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিতকল্পে সরকার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

এ পরিস্থিতিতে অনেক দরিদ্র লোকের পক্ষে খাবার জোগাড় করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সরকার তাঁদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

আজ রাজধানীর মিরপুরে কল্যাণপুর নতুন বাজার পোড়াবস্তিতে ঢাকা ওয়াসা কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দুস্থ ও অসহায় মানুষদের জন্য মানবিক বিবেচনায় ঢাকা ওয়াসা এ উদ্যোগ গ্রহণ করেছে। আজ এখানে দেড়শ’ পরিবারসহ ঢাকা শহরে প্রায়  দুই হাজার তিনশ’ পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, সারা দেশে সিটি কর্পোরেশন, পৌরসভা-সহ অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ ও জনপ্রতিনিধিদের মাধ্যমেও সরকার খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে উপকারভোগীর সংখ্যা আরো বাড়ানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।