মনপুরায় বিএনপি নেতার মৃত্যুতে নাজিম উদ্দিন আলমের শোক

মনপুরায় বিএনপি নেতার মৃত্যুতে নাজিম উদ্দিন আলমের শোক

কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলার মনপুরায় উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এবং হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে চরফ্যাশন মনপুরার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম শোক প্রকাশ করেছেন।

তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছারা তার মৃত্যুতে শোক জানিয়েছেন,মনপুরা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী। সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল আলম শাহীন, যুবদল সভাপতি রাজীব চৌধুরী,স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্রদল সম্পাদক নূর আলম শামীমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।