মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০-৪৫ বয়সের বন্ধু বান্ধব সহ ছেলে মেয়েদের নিয়ে গত কাল বৃহস্পতিবার সকাল ১০টায় আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যার সভাপতিত্ত্বে আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম স্কুল এন্ড কলেজের হল রুমে এক বন্ধু যুগোল ঈদ পূনঃ মিলনী অনুষ্ঠান পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যেমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোল্যা মোঃ আবু সাঈদ। এছাড়া বন্ধু যুগোল ঈদ পূনঃ মিলনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মোঃ রইজ মোল্যা, মোঃ রেজাউল ইসলাম, ইউনুস আলী খোকন, মোঃ মফিজ উদ্দিন, প্রমুখ। অনুষ্ঠান শুরুতে সকল বন্ধু যুগোল কে রজনীগন্ধা ফুল দিয়ে বরন করেন মোঃ রইজ মোল্যা, মোঃ রেজাউল করিম, মোঃ ইউনুস শেখ। এরপর পরিচিতি শেষে মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়। তার পর মধ্যহ্ন ভোজের পর কুষ্টিয়া র্শিল্প গোষ্টির পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাকির আহম্মেদ টৌকন। অনুষ্ঠান আয়োজনে ছিলেন বন্ধু যুগোল ঈদ পূনঃ মিলনী কমিটি। সবশেষে সভাপতি অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা বন্ধু যুগোল ঈদ পূনঃ মিলনী অনুষ্ঠানের আয়োজনদের ভূসয়ী প্রসংশা করে অনুষ্ঠান শেষ করেন।