মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী, আলফাডাংগা এবং বোয়ালমারী উপজেলার ফরিদপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য শিক্ষানুরাগী এবং বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি কাজী সিরাজুল ইসলাম গতকাল শুক্রবার মধুখালী, বাগাট এবং কামারখালী বাজারে সাধারণ ব্যবসায়ী এবং জনসাধারণের সাথে হাত নাড়িয়ে গণসংযোগ করেছেন।
এ সময় সঙ্গে ছিলেন মধুখালী উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক ও মধুখালী উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং বর্র্তমান ফরিদপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল সহ স্থানীয় নেতাকর্মী, ব্যবসায়ীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।



