মধুখালীতে বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্য আটক

মধুখালীতে বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্য আটক

মধুখালী প্রতিনিধি : বুধবার ২৭ অক্টোবর ভোরে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন ডুমাইন গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে আটক করেছে।
এ সময় আটককৃত আসামীদের হেফাজত হতে বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ১১ (এগার) টি সীমকার্ডসহ ০৮ (আট) টি মোবাইল ফোন জব্দ করা হয় ।
আটককৃতরা হল- তরিকুল ইসলাম (২৭), পিতাঃ মৃতঃ আলাল (২) ফরহাদ (৩৩), পিতাঃ তালেব মল্লিক (৩) সোহাগ মল্লিক (২৫), পিতাঃ শুকুর মল্লিক(৪) তাপস মন্ডল (২৮), পিতাঃ তরুন মন্ডল (৫) তপন মন্ডল (২৩) গোবিন্দ মন্ডল (২২)। উভয় পিতাঃ জনৈক মন্ডল। তারা সবাই ফরিদপুরের মধুখালীর ডুমাইন পূর্বপাড়ার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে। ঘটনার বিবরনে আরো জানা যায়, বিকাশ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতি পরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভূয়া নামে সীমকার্ড রেজিস্ট্রেশন করতঃ রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগনের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।