সারা দেশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে রবিবার (৭ই আগষ্ট) থেকে সাশ্রয়ী মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা এবং সয়াবিন তেল ১১০ টাকা দরে বিক্রি করা হয়।
জানা যায় একজন ভোক্তা এক দফায় সর্বোচ্চ এক কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি সয়াবিন তেল কিনতে পারবেন। টিসিবি পন্য ডিলারের কাজে নিয়োজিত আছেন মেমার্র্স জাহাঙ্গীর ট্রেডার্স।
এই আওতায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে ৭৬৬জন আছে। বিতরনের সময় উপস্থিত ছিলেন মধুখালী থানা পুলিশ, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, ইউ.পি. সদস্য, গ্রামপুলিশ বৃন্দ প্রমুখ।





