× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নিউজ ডেস্ক

মধুখালীতে আগাম আমন চাষে লাভবান কৃষক

admin
হালনাগাদ: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
মধুখালীতে আগাম আমন চাষে লাভবান কৃষক

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলায় চলতি মৌসুমে আগাম জাতের ধান চাষ করে কৃষকের মুখে হাসি ফুটেছে। এবার ধানের ফলনও ভালো হয়েছে।

উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় ৪-৫টি ইউনিয়ন ঘুরে দেখলাম এলাকার পথ দিয়ে যেতে চোখে পড়ে বিস্তীর্ন আমন খেত। বেশিরভাগ ক্ষেতের ধান পাকতে শুরু করেছে। ক্ষেত থেকে সে সব ধান কেটে মাড়াই করে ঘরে তুলতে কৃষকেরা ব্যস্ত। কৃষকেরা জানান, এ বছর আমন ধানের উৎপাদন হচ্ছে একর প্রতি (১০০ শতক) ৭০-৮০ মণের উপরে।

খরচ হয়েছে ৩০ থেকে ৩২ হাজার টাকা। বাজারে দাম ভালো হলেই আমরা লাভবান। হাইব্রিড ছাড়াও উচ্চ ফলনশীল বিনা-১৭, বিনা-২০, ব্রি-৭৫, ব্রি-৮৭ জাতের ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে বেশিরভাগ ধান কাটা শেষ হয়ে যাবে। উপজেলা আড়পাড়া গ্রামের কৃষক মো. কবির হোসেন বলেন, ‘দুই একর জমিতে হাইব্রিড ধানের চাষ করেছিলেন।

এখন জমির সেই ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন তিনি।’ পূর্ব আড়পাড়া গ্রামের কৃষক মো. আইউব হোসেন বলেন, ‘এবার ফলনের পাশাপাশি ধানের দামও ভালো। আর এতেই কৃষকেরা খুশি।’ কৃষি কর্মকর্তা আলভীর রহমান বলেন, ‘এ বছর উপজেলার ১১টি ইউনিয়নে ৮ হাজার ৪০০ হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে। ফলন হয়েছে ৮ হাজার ৪৪০ হেক্টর যা ৪০ হেক্টর পরিমাণ বেশি। আমনের আগাম জাতগুলোর ধান আগে পেকে যায় বিধায় কৃষকেরা এখন ঘরে তুলতে পারছেন।


এ ক্যটাগরির আরো খবর..