জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে মতবিনিময় ও প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সপ্তাহের তৃতীয় দিন বুধবার বিকালে উপজেলা মৎস্য দপ্তর থেকে উপজেলার কপিলমুনির হাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় এবং মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান। উপস্থিত ছিলেন মেরিন ফিসারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার। অনুষ্ঠানে হাউলী ক্লাস্টারের সদস্য, স্থানীয় মৎস্য চাষী ও মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।