× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

মওদুদের মামলার শুনানি নতুন আদালত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালত পরিবর্তনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে নতুন আদালতে এ মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই তাঁর পক্ষে শুনানি করেন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ ও মিজানুর রহমান। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

মামলার নথি থেকে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূতভাবে সাত কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং চার কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি করে দুদক।

মওদুদ আহমদের পক্ষ থেকে বলা হয়, সম্পদ বিবরণীতে এসব ব্যয়ের উল্লেখের বিধান নেই। তাই অভিযোগ গঠনের আগে ব্যয় খাত উল্লেখের বিষয়টি নিষ্পত্তি চেয়ে নিম্নআদালতে আবেদন করেন তিনি।গত ৫ এপ্রিল সেই আবেদন খারিজ হয়ে যায়। এঅবস্থায় নিম্ন আদালতের খারিজ আদেশের বিরুদ্ধে গত মে মাসে হাইকোর্টে আবেদন করেন তিনি। আবেদনে ওই মামলার কার্যক্রমও স্থগিত চাওয়া হয়। সেই আবেদন ১২ জুলাই হাইকোর্টে খারিজ হয়ে যায়।গত ২১ জুন এ মামলার অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ ইমরুল কায়েস। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন মওদুদ আহমদ। এ ছাড়া ওই আদালত পরিবর্তন চেয়ে আরেকটি আবেদন করেন মওদুদ আহমদ।

আইনজীবী খুরশীদ আলম খান জানান, ওই মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে মওদুদ আহমদের আবেদন সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। এ ছাড়া ঢাকার ৬ নম্বরবিশেষ জজ আদালত থেকে মামলাটি অন্য আদালতে বদলিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজকে নির্দেশ দেওয়া হয়। মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতেও বলা হয়।


এ ক্যটাগরির আরো খবর..