কামরুজ্জামান শাহীন,ভোলা॥ করোনা ভাইরাস সংক্রামণ রোধে ভোলায় ওষুধ, কাঁচাবাজার ও মুদি দোকান ছাড়া সব ধরনের দোকান পাট বন্ধ করে দেয়া হয়েছে গত ২৫ মার্চ থেকে।
শুক্রবার (২৭ মার্চ) থেকে বিকেল ৫টার পর শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া কোনো দোকান খোলা থাকবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, করোনাভাইরাসের সংক্রামণ রোধে জনসমাগম বন্ধ করতে শুক্রবার থেকে প্রতিদিনই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মুদি দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। তবে ওষুধের দোকান সব সময়ই খোলা থাকবে। এই সময় জনসাধারন ওষুধ ক্রয় ও হাসপাতালের যেতে পারে। এছারা জরুরী প্রয়োজন ছাড়া কোন জনসাধারন ঘর থেকে বের হতে পারবে না। বের হলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ভোলার সকল গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। তবে রিক্সা চলাচল করবে। কিন্তু একটি রিক্সায় ১ জনের বেশি যাত্রী নিয়ে চলাচল করতে পারবে না। বিনাকারণে কোনো মানুষ যাতে ঘর থেকে না বের হয় সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও নৌ বাহিনী কাজ করছেন।


