× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে কালশী বস্তির ক্ষতিগ্রস্তদের মাঝে আনসার-ভিডিপির খাবার বিতরণ হবিগঞ্জে ঐতিহ্যেবাহী পৈল গ্রামে বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন ৩ জুন বাংলাদেশে দুষ্কৃতিদের রাজনীতির অধিকার নাই – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বেনাপোলে বিজিবি অভিযানে বিদেশি মদ ও চোরাচালান পণ্য আটক  জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগের প্রধান কারণ – প্রধানমন্ত্রী তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর – রাষ্ট্রপতি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের প্রতিশ্রুতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

ভারতে কারাভোগের পর দেশে ফিরল ৮ বাংলাদেশি যুবক 

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ  অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি যুবক ৪ বছর কারাভোগের পর দেশে ফিরেছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসারা হলেন, নোয়াখালী জেলার আব্দুল সাত্তারের ছেলে ফজলুর রহমান (২৬), আকবরের ছেলে ইমরান (৩০), হানিফের ছেলে আক্তার হোসেন (২৮), জাফর আহমেদের ছেলে আজাদ হোসেন (২৫), আহাম্মেদ শেখের ছেলে নাছির উদ্দিন (৩৩), চাঁদপুর জেলার আব্দুর রাজ্জাকের ছেলে কামরুল ইসলাম (২৭), লক্ষীপুর জেলার আমির হোসেনের ছেলে রুবেল হোসেন (২৭), ফেনি জেলার শামছুল হকের ছেলে দুলাল হোসেন (৩৫)।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মহসিন  হোসেন (তদন্ত) বলেন, ভাল কাজের আশায় দালালের খপ্পরে পড়ে ৪ বছর আগে তারা ভারতে পাড়ি জমায়। সেখানে তারা দিল্লিতে কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে আটক হয়। এরপর তারা ভারতের দিল্লির একটি জেল খানায় ৪ বছর আটক ছিল। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রানালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল দিয়ে দেশে ফেরত পাঠায়। ফেরত আসাদের আনুষ্টানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এএসআই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..