বিশেষ প্রতিবেদকঃ ভারতের বিপক্ষে হারে নিজেকে দায়ী ভেবে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন রুবেল হোসেন। সোমবার ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে।
তিনি আরও বলেন, আমি কখনোই ভাবিনি আমার কারণে বাংলাদেশ দল জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। রোববার ভারতকে ১৬৬ রানের টার্গেট দিয়ে শেষ বলে হেরেছে বাংলাদেশ। প্রথম তিন ওভারে মাত্র ১৩ রান দিয়ে তুলে নিয়েছিলেন ২ উইকেট।
অথচ সেই রুবেল ম্যাচ শেষে হয়ে গেলেন ভিলেন। শেষ দুই ওভারে ভারতের দরকার ছিল ৩৪ রান। ১৯তম ওভারে ২২ রান দেন রুবেল। শেষ ওভারে ১২ রান ডিফেন্ড করতে পারেননি সৌম্য।



