মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর জেলার গাংনীতে মাদক কেনার টাকা না পেয়ে ছোট ভাই সজীব (১৭)ও তার মা তানজিরা খাতুন(৪০) কে কুপিয়ে জখম করেছে সবুজ নামের এক পাষন্ড। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।সবুজ ওই গ্রামের জামাত আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার জানান, সবুজ কয়েক বছর আগে গ্রামের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মেয়েটির অন্যত্র বিয়ে হবার পর থেকে মাদকাসক্ত হয়ে পড়ে সবুজ। মাদকের টাকা না পেয়ে প্রায়ই দ্বন্দ লাগতো পরিবারের সদস্যদের সাথে।
মঙ্গলবার এ দিন মাদকাসক্ত সবুজ তার মায়ের কাছে টাকা চেলে টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সবুজ ধারালো হাসুয়া দিয়ে মা তানজিরা খাতুন ও ছোটভাই সজিবকে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে সবুজকে আটক করে স্থানীয় এলাঙ্গী পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। সেই সাথে আহতদেরকে চিকিৎসার জন্য গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এলাঙ্গী ক্যাম্প পুলিশের ইনচার্জ টিএসআই মিজানুর রহমান জানান, সবুজকে আটক করা হয়েছে। তাকে গাংনী থানায় হস্তান্তর করা হবে।


