× Banner
সর্বশেষ
ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী

‘ব্র্যাঞ্জোলিনা’র বিচ্ছেদ হচ্ছে

admin
হালনাগাদ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: অবশেষে ব্র্যাড পিটের কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেছেন অ্যাঞ্জেলিনা জোলি।

দীর্ঘ ১২ বছর একসঙ্গে ছিলেন ব্র্যাড-জোলি। সবার কাছে তারা ‘ব্র্যাঞ্জোলিনা’ নামেই পরিচিত। আদালতের নথি অনুযায়ী বিয়ের প্রায় দুই বছর এক মাস পর গত ১৫ সেপ্টেম্বর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ জুটি।

‘ব্র্যাঞ্জোলিনা’ দম্পতির ছয় সন্তান- ম্যাডক্স (১৫), প্যাক্স (১২), জাহারা (১১), শিলোহ (১০), নক্স (৮), ভিভিয়েন (৮)। এরমধ্যে প্রথম তিন সন্তানকে দত্তক নিয়েছিলেন এ জুটি। সন্তানদের দেখভালের দায়িত্ব চেয়ে আদালতে আবেদন করেছেন জোলি। তবে ব্র্যাড ইচ্ছে করলেই সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন বলে সেখানে উল্লেখ করা হয়েছে।

বিচ্ছেদের পর বিভিন্ন গহনা, ব্যক্তিগত জিনিস এবং অন্যান্য সম্পদের বিষয়ে সুরাহা পরে হবে বলে জানা গেছে।

এদিকে একটি ট্যাবলয়েড পত্রিকা তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, ছয় সন্তানের দেখভাল নিয়ে মামলা হতে পারে। যদিও এ দম্পতির কাছের একজনের ভাষ্য মতে, সেচ্ছায় বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ‘ব্র্যাঞ্জেলিনা’।

তবে এই দুই তারকার বিচ্ছেদ কোনো পরকীয়া-সংক্রান্ত কারণে হচ্ছে না বলে নিশ্চিত করেছেন জোলির আইনজীবী। একটি মার্কিন ট্যাবলয়েড এ জুটির বিচ্ছেদের কারণ হিসেবে জানিয়েছে, ব্র্যাড নাকি সন্তানদের প্রতি উদাসীন। ব্র্যাডের জীবনযাপনের ধরনে মোটেও খুশি নন জোলি। তার জীবনযাপনের প্রভাব সন্তানদের ওপর পড়তে পারে। তাই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন জোলি।

অন্য একটি পত্রিকার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জোলি নাকি তার স্বাস্থ্যের ব্যাপারে মোটেও সচেতন নন। তিনি নাকি অতিরিক্ত ধূমপান করেন। বিষয়টি পছন্দ নয় ব্র্যাডের। তাদের মধ্যে বনিবনা না হওয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার শুটিং সেটে বন্ধুত্ব হয় ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। তখন জেনিফার অ্যানেস্টনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন পিট। ২০০৫ সালে পিট-অ্যানেস্টনের বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে পিট-জোলির মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর দীর্ঘ দশ বছর একসঙ্গে থাকার পর ২০১৪ সালে আগস্টে বিয়ে করেন পিট-জোলি।


এ ক্যটাগরির আরো খবর..