× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

স্টাফ রিপোর্টার

ব্র্যাক ব্যাংক-এ কর্মকর্তাদের জন্য যোগব্যায়াম ক্লাস শুরু

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৬ মে, ২০২৩
brac yoga

কোম্পানি জুড়ে সুস্থতার সংস্কৃতি ছড়িয়ে দিতে কর্মকর্তাদের জন্য যোগব্যায়াম ক্লাস চালু করেছে ব্র্যাক ব্যাংক।

কর্মকর্তাদের মাঝে মনদৈহিক সুস্থতার মানসিকতাকে উৎসাহ দিতে ব্র্যাক ব্যাংক এ উদ্যোগ গ্রহণ করেছে।

৮৯ বছর বয়সী অভিজ্ঞ ইউগী (Yogi) শামীম মাহবুব এই ক্লাস পরিচালনা করবেন, যার আছে ৪৬ বছর ধরে যোগব্যায়াম অনুশীলনের জ্ঞান এবং অভিজ্ঞতা। তিনি প্রতি সপ্তাহে তিনটি ক্লাস পরিচালনা করবেন, যা ব্র্যাক ব্যাংক-এর সকল সহকর্মীর জন্য উন্মুক্ত।

ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “আমরা বিশ্বাস করি, আমাদের সহকর্মীদের সুস্থতা তাদের ব্যক্তিগত এবং পেশাগত উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মকর্তাদের জন্য একটি স্বাস্থ্যকর এবং ভারসাম্যপূর্ণ কাজের পরিবেশ তৈরির লক্ষ্যে যোগব্যায়াম ক্লাস চালু করা হয়েছে। শামীম মাহবুবকে আমাদের প্রশিক্ষক হিসেবে পেয়ে আমরা আমরা আনন্দিত। একইসাথে, এই উদ্যোগটি আমাদের সহকর্মীদের উপর যে ইতিবাচক প্রভাব ফেলবে তা দেখার জন্য আমরা উন্মুখ।”

প্রশিক্ষক শামীম মাহবুব বলেন, “যোগব্যায়াম মানব জীবনের জন্য একটি অপরিহার্য অভ্যাস। এটি মন আর শরীরকে সুস্থ ও ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করে। ব্র্যাক ব্যাংক-এর কর্মকর্তাদের যোগব্যায়াম শেখাতে আমাকে দায়িত্ব দেওয়ায় আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, এই উদ্যোগটি ব্যাংকের কর্মকর্তাদের শারীরিক ও মানসিক সুস্থতা উন্নত করতে এবং তাদের কর্মক্ষমতা ও সৃজনশীলতা বাড়াতে সাহায্য করবে।”

যোগব্যায়াম ক্লাসের প্রবর্তন ব্র্যাক ব্যাংক-এর কর্মকর্তাদের জন্য একটি ইতিবাচক কাজের পরিবেশ তৈরির চলমান অঙ্গীকারের অংশ। ব্যাংক বিশ্বাস করে, প্রতিষ্ঠানের উন্নতি এবং সাফল্যের জন্য সুস্থ ও উজ্জীবিত মানবসম্পদ অত্যাবশ্যক।


এ ক্যটাগরির আরো খবর..