বৈশাখী অনুষ্ঠানটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ

জাহিদুল ইসলাম সেতু, মাগুরা প্রতিনিধিঃ মহম্মদপুর কাওড়া গ্রামে বৈশাখী অনুষ্ঠানটাকে কেন্দ্র করে গতকাল রবিবার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ হয়। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। তারই পরিপেক্ষিতে জীবনের নিরাপত্তা চেয়ে আজ সকালে সংবাদ সম্মেলন করলেন সাবেক উপজেলার চেয়ারম্যান ও মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীন নেতা গোলাম রব্বানী মেয়ে মাগুরা জেলা পরিষদ সদস্য নাজনীন রব্বানী।

তিনি লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগ করেন এলাকার জনগন আমার ভাই গোলাম খোরশেদ শুভ্রোকে ভালবেসে স্থানী ককাওড়া গ্রামে বৈশাখী অনুষ্ঠানে প্রধান অতিথি করেন এবং কল্লোলের পরিচালনায় অনুষ্ঠানটি শুরু হয় এক পর্যায়ে হঠাৎ স্থানীয় এমপি মাননীয় প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার উক্ত অনুষ্ঠানে উপস্থিত হলে বালিদিয়া ইউপি চেয়ারম্যান পান্নু মোল্লা নেতৃত্বে কিছু লোকজন তখন প্রধান অতিথি শুভ্রোর ব্যানার ছিড়ে ফেলে মাননীয় প্রতিমন্ত্রী ড.শ্রী বীবেন শিকদারকে প্রধান অতিথি করে আরেকটি ব্যানার সভাস্থলে লাগিয়ে দেয়।

তার পর থেকে এলাকার বেশি সংখ্যক লোকজন অনুষ্ঠানটি বয়কট করে সভাস্থান ত্যাগ করে চলে যায়। কিছু সময় পর প্রতিমন্ত্রী অনুষ্ঠান ত্যাগ করে চলে গেলে পান্নু চেয়ারম্যানের নেতৃত্বে শুভ্রোর লোকজনের উপরে অতর্কিত ভাবে হামলা চালায়। উক্ত হামলায় বেশ কিছু সংখ্যক লোকজন আহত হয়। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

এলাকার লোকজনকে পান্নু চেয়ারম্যানসহ তার কিছু লোকজন হুমকি দিচ্ছে তাদের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে আহবান করেন নাজনীন রব্বানী । লিখিত বক্তব্য পাঠ করার সময় স্থানীয় সাত গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। এ ব্যাপারে মহম্মদপুর থানার ওসি মোঃ তরীকুল ইসলাম বলেন, পরবর্তী সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।