বেড়ায় ১৫ টাকা দিয়ে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

বেড়ায় ১৫ টাকা দিয়ে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ
ষাট বছরের বৃদ্ধাকে ধর্ষণ

বেড়া (পাবনা ) প্রতিনিধি: পাবনার বেড়ায় ৭০ বছর বয়স্কা বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছে।

জানা যায়, বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের নতুন পেচাকোলা গ্রাম সংলগ্ন ওয়াপদা বাঁধের ঢালে বসবাসরত জনৈক বৃদ্ধাকে একই গ্রামের মৃত লোকমান প্রামানিকের ছেলে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের ৪নং ওর্য়াড বিএনপি-র সাবেক সহ সভাপতি গরু ব্যবসায়ী আরমান ওরফে আফান কাই (৫৩) নামের এক লম্পট ধর্ষণ করে।

বৃহস্পতিবার বেলা ১১ টারদিকে পান খাওয়ার জন্য ১৫ টাকা দিয়ে বৃদ্ধার নিজ ঘরে ধর্ষণ করে,এ সময় ধর্ষিতার নাতনী ঘটনাটি দেখতে পেয়ে বাড়ীর লোকদের জানায়, বৃদ্ধার ছেলে বেড়া থানা পুলিশরে কাছে অভিযোগ করলে থানা পুলিশ সরেজমিনে তদন্ত করে শুক্রবার রাতে ধর্ষণের মামলাটি রেকর্ড করেন।

ঘটনাটি জানজানি হওয়ার পর থেকেই ধর্ষক পালাতক রয়েছে,তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে বেড়া থানা পুলিশ সূত্রে জানা যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।