বিশেষ প্রতিবেদক: বেসরকারি খাতকে সব থেকে বেশি অগ্রাধিকার দিয়েছে আওয়ামী লীগ সরকার। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বেপজা’র উদ্যোগে ‘বেপজা ইন্টারন্যাশনাল ইনভেস্টরস্ সামিট ২০১৮’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বেসরকারি খাত। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) বিনিয়োগ আকর্ষণ এবং পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে রপ্তানি বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি বলেন, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) বিনিয়োগ আকর্ষণ এবং পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে রফতানি বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) দেশের ইপিজেডগুলোকে ইতোমধ্যে বিনিয়োগের আকর্ষণীয় স্থান হিসেবে দেশ-বিদেশে সুপরিচিত করেছে। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বেসরকারি খাত। শিল্পের প্রসার, রপ্তানি খাত সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সরকার এ ক্ষেত্রে সহায়তাকারীর ভূমিকা পালন করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশে কলকারখানা আছে বলে মানুষ খেয়ে পড়ে আছে। তাই কারো উস্কানি না শুনতে শ্রমিকদের আহবান জানান। শিল্প কলকারখানা ক্ষতিগ্রস্ত যেন না হয় সে ব্যাপারে সজাগ থাকতে হবে।




