বেনাপোল সীমান্তে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ  দুই মাদক ব্যবসায়ী আটক 

বেনাপোল সীমান্তে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ  দুই মাদক ব্যবসায়ী আটক 
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে ২২ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, যশোর ওমেশ চন্দ্র সেন রোডের মোশারফ হোসেনের ছেলে মেহেদী হাসান (৩২) ও বেনাপোল বলফিল্ড এলাকার মাহামুদুর রহমানের ছেলে খালেদুর রহমান (২৮)।
২১ বিজিবি ব্যাটালিয়ানের পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি, দুই মাদক ব্যবসায়ী সীমান্ত থেকে  বিপুল পরিমান ফেন্সিডিল নিয়ে মোটরসাইকেলে করে খলসি বাজার হয়ে বেনাপোলের দিকে রওনা হয়েছে।
এমন খবরে, পুটখালী ক্যাম্পের একটি টহল দল খলসি বাজারের রাস্তার উপর অভিযান চালিয়ে ২২ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ মেহেদী ও খালেদুরকে আটক করে।
আটকদের বিরুদ্ধে আইনে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।