মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই মাস পর পূনরায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
বুধবার(০৯ জুন) ঢাকার আমদানি কারক জুবায়ের এন্টার ন্যাশনাল ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৩০ মেঃটন পেঁয়াজ আমদানি করেন।
এর আগে পেঁয়াজ উৎপাদন সংকট দেখিয়ে ভারত সরকার দেশের বাইরে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। ফলে মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হয় আমদানিকেরা। তাদের কয়েক শ কোটি টাকার এলসি খোলা থাকলেও নিষেধাজ্ঞার কারনে কেনা পেঁয়াজ ওপারে আটকা পড়ায় আমদানি করতে পারেননি।
বেনাপোল কাস্টমস সুপারেন্টেন্ড আলমগীর হোসেন জানায়, ০৯ জুন বিকালে ৩৬২৫ ইউএস ডলার মুল্যে ভারত থেকে ২৯ মেঃ টন পেঁয়াজ আমদানি হয়েছে। যা বাংলা টাকায় প্রায় ৩লাখ ১৯ হাজার টাকা। পণ্য ছাড় করাতে ব্যবসায়ীদের আমদানি মুল্যের উপর ৫% হারে শুল্ক পরিশোধ করতে হচ্ছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে আমদানিকারককে সহযোগীতা করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট সেজুতি এন্টার প্রাইজ।
বেনাপোল বন্দরের আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় বাজারে পেঁয়াজের দর কেজি প্রতি কমেছে ১০ টাকা।
এসময় তিনি আরো জানান, যখন ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হয় তখন সুবিধাবাদী ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যদের কারসাজিতে পেঁয়াজের মুল্য আকাশ ছোয়া বেড়ে যায়। এতে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় এ খাদ্য
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, আমদানি করা পেঁয়াজ ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস নিতে পারেন তার জন্য সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।



